বিশ্বনাথ নতুন বাজার সবজি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভা
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০১৬ ইং, ১০:০৯ অপরাহ্ণ | সংবাদটি ১০২০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে উপজেলার নতুন বাজার সবজি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সবজি বাজারে সংগঠনের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছার আলীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যান সমিতির সহ সভাপতি নুর মিয়া, হাজী আমির আলী, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, ১নং ওয়ার্ড সদস্য এমদাদ হোসেন নাইম, আবদুল মতিন রনি, ৩নং ওয়ার্ড সদস্য এমরান আলী, হর্কাস মার্কেট সমিতির সভাপতি আনর আলী, নতুন বাজার সবজি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহ সভাপতি জহির আলী, কোষাধ্যক্ষ তোতা মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক আছমত আলী, প্রচার সম্পাদক শওকত আলী, সদস্য সুহেব আহমদ, রজব আলী, আকবর আলী, আজম আলী।
সভায় বক্তারা সম্প্রতি সময়ে সবজি বাজার এলাকায় বাসিয়া নদীর তীর ঘেঁষে গড়ে উঠা কয়েকটি স্থাপনা মাদক কেনা-বেচা ও ভাসমান মহিলাদের আনাগুনা বৃদ্ধি পেয়েছে দাবি করে বলেন, এসব অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করতে শীঘ্রই উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা না হলে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্থ হবে। তাছাড়া এলাকার যুব সমাজও ধ্বংসের পথে ধাবিত হবে।


