বিশ্বনাথে আন-নিয়ামাত এডুকেশন ট্রাস্টের শীত বস্ত্র লেপ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০১৬ ইং, ৭:০২ অপরাহ্ণ | সংবাদটি ৫৭৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে আন-নিয়ামাত এডুকেশন ট্রাস্ট ইউকের বাংলাদেশ কমিটি গঠন ও শীত বস্ত্র (লেপ) বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। হাজী আব্দুল হকের সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিলু মিয়া, ইউপি সদস্য হিরণ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান, আব্দুল হামিদ প্রমুখ।
সভায় হাজী আব্দুল হককে সভাপতি আকবর হোসেন কিসমতকে সাধারণ সম্পাদক করে আন-নিয়ামাত এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ শাখার কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন উপদেষ্ঠা কমিটির উপদেষ্ঠা হাজী আব্দুল মানিক, হাজী আনোয়ার হোসেন, সহ-সভাপতি আঙ্গুর আলী, অর্থ সম্পাদক হাজী আব্দুর রহমান।


