বিশ্বনাথে আনোয়ারুজ্জামান গ্রুপের আওয়ামী লীগের মিছিল
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৬ ইং, ১০:১০ অপরাহ্ণ | সংবাদটি ৯৬৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমণকে স্বাগত জানিয়ে বিশ্বনাথে স্বাগত মিছিল ও সভা করেছে উপজেলা আওয়ামলী লীগের একাংশ (আনোয়ারুজ্জামান চৌধুরী অনুসারী) নেতাকর্মীরা। বেলা ২টায় মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় বাসিয়া সেতুর উপর সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মজম্মিল আলীর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম মতছিন, ছয়ফুল হক, জুবেদুর রহমান, এইচ এম ফিরুজ আলী, মাহবুবুর রহমান লিলু, বশির আহমদ, শেখ শহিদুল ইসলাম, বশারত আলী বাচা,
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আব্দুর রব, শেখ নুর মিয়া, নোয়াব আলী, হানিফ আলী, সৈয়দ লুকমান আলী, রিয়ান আলী, আব্দুর রুপ, সাদেক মিয়া, হুসিয়ার আলী, রুস্তুম আলী, রাজন আহমদ, আব্দুল খালিক, ইমরুজ আলী, লাল মিয়া, যুবলীগ নেতা ফজলু মিয়া, সোহেল তালুকদার, শাহ আলম খোকন, নাজমুল ইসলাম, তোফায়েল আহমদ, বিপ্লব দেব, ছাত্রলীগ নেতা পার্থ শারতি দাশ পাপ্পু, মোবারক, নাসির, রাসেল. টুটুল, রহিম আহমদ, শালমান রাব্বানী, শিপন আহমদ, মাসুক, রাজা মিয়া, অপু, লিটন, এমরান, মাজহারুল, ইকবাল, সোহাগ, ফয়ছল আহমদ প্রমূখ।


