বিশ্বনাথে আনোয়ারুজ্জামানের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান বুধবার
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০১৬ ইং, ১১:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৭০৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের পদবঞ্চিত নেতাদের উদ্যোগে যুক্তরাজ্য আ.লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, আ.লীগ নেতা মুহিবুর রহমান ও কমিউনিটি নেতা সফজ্জুল ইসলামের সংর্বধনা অনুষ্ঠান আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। বেলা ২টায় উপজেলা সদরের নতুন বাজারস্থ অটোরিকশা ষ্ট্যান্ডের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেন সংবর্ধনা আয়োজক কমিটির আহবায়ক ও আ.লীগ নেতা ছয়ফুল হক। সংবর্ধনা অনুষ্ঠান সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। এতে আ.লীগ ও উপজেলার কয়েক হাজার লোকজনের সমাগন হবে বলে তিনি জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আ.লীগের সভাপতি লুৎফুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পরিষদের সদস্য আ.ন.ম শফিকুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।


