বিশ্বনাথে উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেলেন আতিক
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০১৬ ইং, ৯:০১ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক’কে দলের ‘ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক’র দায়িত্ব প্রদান করা হয়েছে। এরপূর্বে তিনি উপজেলার রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের গূরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের গূরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ সংক্ষিপ্ত সফরে বিদেশ যাচ্ছেন বলে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব আতিকুর রহমান আতিককে প্রদান করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


