বিশ্বনাথে এক সপ্তাহের মধ্যে তিন রহস্যজনক মৃত্যু : এক ডাকাতি
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০১৬ ইং, ২:০৭ অপরাহ্ণ | সংবাদটি ১৪৩৯ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: সিলেটের বিশ্বনাথে গত এক সপ্তাহের মধ্যে তিনটি রহস্যজনক মৃত্যু ও এক ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে। ফলে উপজেলাবাসী আতংকের মধ্যে দিনযাপন করছেন বলে জানাগেছে। এসব ঘটনার কোনো রহস্য এখনও পুলিশ উদ্ধার করতে পারেনি। ফলে পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে শীঘ্রই এসব ঘটনার আসল রহস্য বের হয়ে আসবে। এরজন্য পুলিশ তৎপর রয়েছে।
অনুসন্ধানে জানাগেছে, গত ৩০ ডিসেম্বর সকাল ৯টায় উপজেলা সদরের নতুনবাজারস্থ একটি বাসার গেইটের সামন থেকে মাদরাসা ছাত্র সালমাল আহমদের (১৮) লাশ উদ্ধার করে পুলিশ । সে উপজেলার সদরের নতুনবাজারস্থ জামিয়া ইসলামী দারুল উলূম মাদাদিয়া মাদ্রাসার ফজিলত ১ম বর্ষের ছাত্র। সে সিলেটের গোলাপঞ্জ থানার বাঘা ইউনিয়নের পূর্বগাঁও গ্রামের ছোটন মিয়ার পুত্র। র্দীঘ চার বছর ধরে ওই মাদ্রাসায় লেখা পড়া করে আসছে। এঘটনায় নিহতের পিতা বাদি হয়ে অজ্ঞাতানামা ৩/৪জন আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এঘটনা সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিহত মাদরাসা ছাত্র সালমানের সহপাঠি নাঈম কে আটক করে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরণ করে পুলিশ। কিন্তু আজও জানাযায়নি কি কারণে হত্যা করা হল মাদরাসা ছাত্র সালমান আহমদকে।
গত রোববার উপজেলার রহমাননগর গ্রাম থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মহিলার নাম আমিনা বেগম (২০)। তিনি রহমাননগর গ্রামের রফিক আলীর স্ত্রী। নিহতের পিতা মাসুক মিয়া দাবি করেন যৌতুকের টাকার না দেয়া তার মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। আর এর হত্যা তার মেয়ের স্বামী রফিক আলী করছেন বলে তিনি জানান।
তবে রফিক আলী দাবি করেন তার সঙ্গে অভিমান করে স্ত্রী আমিনা বেগম বিষপান করে আত্বহত্যা করেছে। তবে এঘটনায় এখনও মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
গতকাল সোমবার বিকেলে নিখোঁজ হওয়ার ৪ দিনপর সালমান নামের ৬ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সিঙ্গেরকাছে বাজারের আশিক মিয়ার কলোনীতে বসবাসকারী টেলাগাড়ি চালক মনা মিয়ার ছেলে। লাশ উদ্ধারের পর এঘটনায় সোমবার রাতে সিঙ্গেরকাছ বাজার থেকে আওলাদ আলী (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বিশারদপুর গ্রামের বাসিন্ধা। এঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে। তবে আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
এদিকে, গত রোববার রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের লালারগাঁও (কলা বাড়ি) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মফিজ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদল প্রবাসী ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ আবদুল হাই বলেন, তিনটি নিহতের ঘটনা রহস্যজনক। তবে এসব ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ তৎপর রয়েছে। তবে দু্টি নিহতের ঘটনায় দুইজন সন্দেহভাজন হিসেবে রয়েছে আটক রয়েছেন।


