বিশ্বনাথে একুশে বই মেলার প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৬ ইং, ৬:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১১১৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে ৩দিন ব্যাপী একুশে বই মেলা উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা শহরের নতুনবাজারস্থ বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আমির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজল খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার উপদেষ্ঠা আকতার মিয়া, কোষাধ্যক্ষ তৈমুছ খান, সেতুবন্ধনের যুগ্ম-আহবায়ক শামছুল ইসলাম মোমিন, ভিন্নধারার সভাপতি সালেহ আহমদ শান্ত, বাউল শাহ আব্দুল করিম পরিষদের সাধারণ সম্পাদক ফজলুল হক, সদস্য রফিক মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাউল ভাসানি বারিক, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, পারভেজ হক মোহন, এম.এ. হামিদ, আব্দুস সালাম, হেলাল আহমদ প্রমুখ। সভায় একুশে বই মেলা উদযাপনে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। মেলায় সার্বিক সহযোগিতায় থাকবে বাসিয়া নাট্য কল্যাণ, সেতুবন্ধন ও শাহ আব্দুল করিম পরিষদ।


