বিশ্বনাথে ওয়ার্ড বিএনপির সভা
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০১৬ ইং, ১২:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৬১১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গত শুক্রবার কাইয়া-কাইড় বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মানিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক সৈয়দ আবদুর রাজ্জাক, বিএনপি নেতা চন্দন মিয়া, আবদুল কুদ্দুছ, আলা উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামীমুর রহমান রাসেল, যুবদল নেতা মঈনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আবদুল জলিল, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সদস্য জমির আলী, আমির আলী, নূরুল হক, গয়াছ আলী, আইনুল ইসলাম, ছমির আলী, আবদুল গণি, তহুর আলী, আশক আলী, মাহমুদ আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেটের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধান সরকার আজো দিতে পারিনি। অভিলম্ভে জনতার ইলিয়াসকে জনতার মাঝে ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
আগামী দিনে সরকার পতনের যেসকল আন্দোলন আসবে,সেই আন্দোলনে দলীয় নেতাকর্মীদের ঝাপিয়ে পড়ার আহবান জানান বক্তারা।


