বিশ্বনাথে দুই ওলীর বার্ষিক উরুস ২৪ জানুয়ারী
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৬ ইং, ৫:০০ অপরাহ্ণ | সংবাদটি ৮২৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে ৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত শাহওলী খন্দকার (রহ.) ও হযরত ছমরউদ্দিন আউলিয়ার বার্ষিক উরুম মোবারক ২৪ জানুয়ারী বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামস্থ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
প্রতিবছরের ন্যায় এ বছরও পশ্চিম শ্বাসরাম গ্রামবাসি বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে ফাতেহা পাঠ, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মিলাদ, দোয়া মাহফিল, শিরণী বিতরণ ও রাত ১১ টার পর ভক্তিমূলক গানের আসর অনুষ্ঠিত হবে। গ্রামবাসি দুই ওলীর বার্ষিক উরুসে ভক্ত ও আশেকানদের উপস্থিতি কামনা করেছেন।
এদিকে, খলিলুর রহমান খলকু ও কছির আলীর উদ্যোগে স্থানীয় শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাউল গানের আয়োজন করা হয়েছে।


