বিশ্বনাথে মুসলিম হেল্প ইউকে’র উদ্যোগে ফ্রি খতনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৬ ইং, ৭:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৬১৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথে মুসলিম হেল্প ইউকে’র উদ্যোগে দুঃস্থ ও দরিদ্র শিশুদের ফ্রি খতনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় খাজাঞ্চী ইউনিয়নের তেলিকুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি খতনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। খতনা ক্যাম্প পদির্শন করেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী। এসময় তিনি বলেন সমাজের অসহায় দারিদ্র মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। খতনা নবী করিম (সাঃ) এর সুন্নাত। এই গুরুত্বপূর্ণ কাজটি অনেক অসহায় দরিদ্র পরিবারের পক্ষে করানো সম্ভব হয় না। এই ধরনের ফ্রি খতনার আয়োজনে মুসিলম হেল্প ইউকে’র মতো সকল বিত্তবান মানুষ ও সংগঠনকে এগিয়ে আসা প্রয়োজন।তেলিকুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুবুদ রঞ্জন দাসের সভাপতিত্বে এবং সংগঠক আমির উদ্দিন ও মোজাহিদ আলীর যৌথ পরিচানায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুসলিম হেল্প ইউকে’র প্রতিষ্ঠতা আব্দুস সোবহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলাহাবাদ আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মখলিছুর রহমান, শিক্ষাবিদ মাওলানা মিজান আহমদ, মাওলানা ফারুক আহমদ, ক্বারী অলিউর রহমান, মাস্টার মহরম আলী।
এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক ময়নুল ইসলাম চুনু, মুসলিম হেল্প ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, এলাকার মুরব্বি মজম্মিল আলী, নূর উদ্দিন, তেলিকুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহিবুর রহমান সুইট, ইলিয়াস মিয়া, সাংবাদিক নূর উদ্দিন, সংগঠক মাসুদ আহমদ, কবির উদ্দিন, মোস্তফা আহমদ, ফখর উদ্দিন, আলমগীর হোসেন প্রমূখ। অনুষ্ঠানে এলাকার প্রায় ৪০জন দুঃস্থ ও দরিদ্র শিশুকে ফ্রি খতনা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।


