বিশ্বনাথে শ্রমিক লীগ নেতা আরশ আলীর দাফন সম্পন্ন : শোক
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৬ ইং, ৬:০০ অপরাহ্ণ | সংবাদটি ৫৭৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আরশ আলীর দাফন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার দুপুরে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়েছে। সোমবার রাতে সিলেটের একটি ক্লিনিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শ্রমিক লীগ নেতা আরশ আলী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যা, আতœীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্য প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীরা হলেন- সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, কার্যকরী সভাপতি ফজর আলী, সহ সভাপতি সুন্দর আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক আরান দে, সদস্য সাধন দাশ, শংকর দাশ শংকু, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ বদরুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন, মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল প্রমুখ।


