বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় আহত যুবক আইসিইউ’তে : অবস্থা আশংকাজনক
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০১৬ ইং, ৯:২৮ অপরাহ্ণ | সংবাদটি ১০০৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় আহত যুবক হাফিজুর রহমান মুন্না (১৯) এর অবস্থা আশংকাজনক। সে বর্র্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধিন রয়েছে। মুন্না বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের নাছনী গ্রামের আব্দুর রহমানের পুত্র।
জানা গেছে, গত ১৭ জানুয়ারী সকাল ১১টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের খড়াগঞ্জে জগন্নাথপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি রিক্সাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন রিক্সার যাত্রী হাফিজুর রহমান মুন্না। এসময় স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করেন এবং আহত মুন্নাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর বুধবার দুপুরে হাফিজুর রহমান মুন্নার শরীরে অস্ত্রপাচার (অপারেশন) করা হয়। অপারেশনের পর এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো তার সজ্ঞা ফিরেনি বলে জানিয়েছেন মুন্নার স্বজনেরা।
এব্যাপারে হাফিজুর রহমান মুন্নার খালাতো ভাই আব্দুল মতিন জানান, অপারেশনের পর এখনো মুন্নার সজ্ঞা ফিরেনি। সে (মুন্না) আইসিইউ’তে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। তার অবস্থা আশংকাজনক।


