বিশ্বনাথের কালিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র্যালী
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০১৬ ইং, ৭:৪২ অপরাহ্ণ | সংবাদটি ৫১৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের কালিগঞ্জবাজারে আল-ইর্শাদ লতিফিয়া দাখিল মাদরাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে র্যালী ও আলোচনা সভা শনিবার দুপুরে সম্পন্ন হয়েছে। মাদরাসার সুপার মাওলানা আব্দুল জলিল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা তালামীযের শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি আলী আনহার শাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সহ-সুপার মাও.আবুল কালাম আজাদ, উপজেলা তালামীযের সহ-সভাপতি হাফিজ ইসলামউদ্দিন, মাদরাসার সহকারী শিক্ষক মাও. মুফতি মো. আব্দুল মুমিন, মাও. কবির আহমদ, মাও. নুরুল ইসলাম, মাও. মো. ইউসুফ, মো. ফোরক্বান আলী, সমসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলতাফুর রহমান।
মো. আবিদ খানের পরিচালনায় র্যালী ও আলোচনা সভায় অন্যদের মধ্যে অংশ নেন কালিগঞ্জবাজারের ব্যবসায়ী শামছুল ইসলাম, উপজেলা তালামীযের সহ-প্রচার সম্পাদক আজাদুল ইসলাম, সহ-শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক মাশুক আহমদ নাঈম, সাবেক সদস্য রাসেল খান, দেওকলস ইউপি সভাপতি নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সুহেল, বাগিছাবাজার তালামীযের সভাপতি হাফিজ ইব্রাহিম আলী, সেবুল মিয়া, খলিলুর রহমান, আব্দুল মুকিত প্রমুখ।


