বিশ্বনাথেরগাঁও গ্রামের তাফসিরুল কুরআন মাহফিল মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৬ ইং, ৩:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৯৭৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে হযরত শাহ জালাল (রহঃ) ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিশ্বনাথের গাঁও জামে মসজিদ প্রাঙ্গনে আগামী ২ ফেব্রুযারী মঙ্গলবার তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা হাফিজ সাইদুর রহমান,(বরুনী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা ড.হুমায়ুন কবির, (চুয়াডাঙ্গা), হযরত মাওলানা কামরুল ইসলাম ছমির (মীরেরচর), হযরত মাওলানা আবু তায়্যিব সৎপুর, বিশ্বনাথ আলিয়া মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা নোমান আহমদ, আরবি প্রভাষক হযরত মাওলানা নাজিম উদ্দিন। সভাপতিত্ব করবেন বিশ্বনাথেরগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা শানুর আলী।
এতে ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন তাফসিরুল কুরআন মাহফিল আয়োজক কমিটির নেতৃবৃন্দ।


