সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি বিয়ানীবাজারের মাহবুব
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৬ ইং, ৫:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৫৮৩ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেটের বিয়ানীবাজার কৃতি সন্তান শ্রীমঙ্গল থানার ওসি মাহবুবুর রহমান পর পর দুইবার বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। তিনি এবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদকের তালিকায় নির্বাচিত হয়েছেন। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজানা গ্রামে। তাঁর পিতার নাম মৃত ইন্তাজ আলী। তিনি ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) আইজিপি পদক গ্রহণ করবেন।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে ২৫ জানুয়ারি সোমবার সকালে মৌলভীবাজার পুলিশ সুপার বরাবর পাঠানো এক ফ্যাক্স বার্তার মাধ্যমে তিনি আইজিপি পদক পাচ্ছেন- এ বিষয়টি নিশ্চিত করা হয়।
রাজারবাগ পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ডে ২৮ জানুয়ারি দুপুর দেড়টায় ওসি মাহবুবুর রহমানকে উপস্থিত থেকে পদক গ্রহণ করার জন্য ফ্যাক্স বার্তায় উল্লেখ করা হয়েছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। মাহবুবুর রহমান ১৯৯৮ সালে সাব ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরে ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর ইন্সপেক্টর পদে পদন্নোতি পেয়ে একাধিক থানায় ও শান্তি মিশনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ২৭ জুলাই তিনি শ্রীমঙ্গল থানায় যোগদান করেন।


