সিলেটে লাখো ভক্তের পদচারনায় মূখর ফুলতলী’র বাড়ি
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০১৬ ইং, ৭:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৮০৬ বার পঠিত
নিউজ ডেস্ক::আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ.) এর মাজার জিয়ারত, ক্বোরআন খতম আর মিলাদ মাহফিলের মাধ্যমে ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার সব ক’টি কর্মসূচিতে অংশ নেন পীরে কামিল আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী।
দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন ফুলতলী ছাহেবের বাড়িতে । যেনো মানুষের স্রোত বইছে ফুলতলী ছাহেব বাড়িতে। এ স্রোত থামবার নয়। সন্ধ্যা পর্যন্ত মানুষ প্রাইভেট কার, মাইক্রোবাস, বাস-মিনিবাস, পাজেরো-জিপ হাজারো গাড়ির বহর গিয়ে পৌঁছায় ফুলতলী ছাহেব বাড়িতে।
মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ফারুক জানিয়েছেন- গত বছর সমূহের চাইতে এবার মানুষের আগমন বেশি হবে। আগত সকলকে খাওয়ার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। দু’শতাধিক পুলিশ ছাড়ওা প্রায় ৪শ আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক রয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত ঈসালে সাওয়াব মাহফিল চলবে বলে জানান তিনি। এছাড়াও গাড়িগুলো পার্কিংয়ের জন্য ৭টি হাওর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, রইসুল কুররা, আয়নায়ে জামালে আহমদী, পীরে কামিল আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ.) এর ৮ম ঈসালে সাওয়াব মাহফিলে বয়ান পেশ করছেন প্রখ্যাত আলেমরা। শুক্রবার সকাল ১০টায় মাজার জিয়ারত, ক্বোরআন খতম ও মিলাদ শরীফের মাধ্যমে মাহফিল শুরু হয়।
বয়ান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন- আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। বয়ান পেশ করেন- সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন ও মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী, মাওলানা আবু নছর জিহাদী, আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা একে এম মনোহর আলী, তালামীযে ইসলামীয়ার কেন্দ্রীয় সভাপতি মো: ফখরুল ইসলাম। এছাড়াও মাগরিবের নামাজের পর পরই বরেণ্য আলেমগণ ও দ্বীনদার বুদ্ধিজীবীরা আলোচনা রাখছেন।


