অগ্রগামী গ্রাম উন্নয়ন বহুমুখি সমবায় সমিতির র্যালী
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ২:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৬০৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথে মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার দুপুরে অগ্রগামী গ্রাম উন্নয়ন বহুমুখি সমবায় সমিতির উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাদিকুর রহমানের সভাপতিত্বে ও
সুঞ্জন দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির চেয়ারম্যান আবু তৈয়ুব। বক্তব্য রাখেন, জোনায়েদ আহমদ, কান্তা নাগ, শৈবাল দাস, সোনালী বিশ্বাস, প্রবীর কুমার দাম প্রমুখ। এসময় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


