ইসলাম ধর্মে সন্ত্রাসের কোন স্থান নেই -মাওলানা আবু তৈয়্যিব সৎপুরী
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৮৯৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: প্রখ্যাত মুফাচ্ছিরে কুরআন মাওলানা আবু তৈয়্যিব সৎপুরী বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, এখানে সন্ত্রাসের কোন স্থাননেই । জায়ানবাদীরা আজ বিশ্বব্যাপী নামে বেনামে সন্ত্রাস করে ইসলামী মহলের উপর চাপিয়ে দিচ্ছে। কিন্ত তাদের জানা দরকার যে, অশান্ত এ দুনিয়াতে শান্তি প্রতিষ্টা করতে গিয়ে নবী (সঃ) ও তার সাহাবীরা (রঃ) শত অত্যাচার, নির্যাতন সহ্য করে মক্কা বিজয়ের পরও তিনি প্রতিশোধ নেননি। বিশ্ব শান্তির অগ্রদূত মুহাম্মদ (সঃ) সে দিন কাফেরদের বলেছিলেন, আজকে তোমাদের উপর থেকে কোন প্রতিশোধ নেয়া হবেনা। তোমরা সবাই মুক্ত। রাহমাতুল্লিলআলামীন প্রতিশোধ নিতে শেখাননি, ক্ষমা শিখিয়েছেন, সন্ত্রাস নয় শান্তি শিখিয়েছেন । তিনি বলেন, মুসলমানরা একে অপরের সাথে দেখা হলে সালামের মাধ্যমে অভিবাদন জানিয়ে শান্তির বার্তা পৌছে দেয়। কাজেই কোন মুসলমান ধর্মের নামে সন্ত্রাস করতে পারেনা। ইহকালীণ কল্যাণ আর পরকালীণ মুক্তি পেতে হলে আমাদের সবাইকে ইসলামের পরিপূর্ণ অনুসরণ করতে হবে।
তিনি গতকাল মঙ্গলবার (২রা ফেব্রুয়ারি) সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথেরগাঁও মসজিদে শাহজালাল (রহ) ইসলামী সমাজকল্যাণ সংস্থারউদ্দোগে আয়োজিত তাফসীর মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশ্বনাথেরগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা সানুর আলমের সভাপতিত্বে বেলা ২টা থেকে মধ্যরাত ব্যাপী অনুষ্টিত তাফসীর মাহফিলে প্রধান অতিথির বক্তব্য, জিকির ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সাঈদুর রহমান পীর সাহেব বরুণা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিভি ভাস্যকার, আলোচক মাওলানা ড. হুমায়ূন কবির, জামেয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা কামরল ইসলাম ছমির, বায়তুন নাজাত জামে মসজিদের ইমাম মাওলানা আশফাক আহমদ, বিশ্বনাথ ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা নাজিম উদ্দিন প্রমুখ৷


