ওসমানীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে ডিআইজি বরাবরে এলাকাবাসীর স্বারকলিপি
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১০১৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবিাসির পক্ষ থেকে সিলেটের ডিআইজিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে এলাকাবাসীর পক্ষ থেকে স্বারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার ওসমানীনগরের কচপুরাই গ্রামের দুই শতাধিক লোকজন স্বাক্ষরিত এ স্বারকলিপি প্রদান করা হয়।
প্রশাসনের বিভিন্ন দপ্তরে দেয়া স্বারকলিপি সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কচপুরাই গ্রামের প্রবাসী জেবু বেগম চৌধুরী বাদি হয়ে একই গ্রামের শহিদুল ইসলামসহ ১২ জনের নাম উল্লেখ করে কাল্পনিক ঘটনা সাজিয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ০২। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে গেলে স্থানীয়রা বিষয়টি শুনে হতবাক হন।। কারন জেবু বেগম চৌধুরী স্বামীর বাড়ি ফেঞ্চুগঞ্জ থানায় অবস্থিত । কচপুরাই গ্রামে তাঁর কিছু পৈতৃক সম্পত্তি থাকলেও তা খালি পড়ে থাকে সেখানে কোন বসতি নাই। কিন্তু তিনি মামলায় অভিযোগ করেছেন পৈতৃক সম্পত্তি শহিদুল ইসলাম গংরা দখল করেছে। স্থানীয় সুনাম ধন্য লোকদের চোর ডাকাত উল্লেখ করে মামলা দায়ের করেছেন ।
মামলার সাক্ষি আসাদ ও রুবেলের সাথে শহিদুল গংদের জায়গা সংক্রান্ত বিরোধ চলমান থাকায় মামলার স্বাক্ষী আসাদের যোগসাজশে জেবু চৌধূরী উক্ত সাজানো মামলাটি দায়ের করেছেন। এছাড়াও আসাদ মিয়া বাদি হয়ে শহিদুল ইসলাম সহ ৭ জনকে আসামী সিলেট আদালতে আরেকটি সাজানো মামলা দায়ের করেছেন। ফলে শান্তিপূর্ন এলাকায় ভাল মানুষদের আসামী করে একের পর এক মামলা দায়ের করায় স্থানীয়দের মনে অশান্তি বিরাজ করছে। মামলাগুলোর সুষ্ট তদন্তের মাধ্যমে সাজানো মামলা প্রত্যাহারসহ নিরীহ মানুষদের হয়রানী বন্ধের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উর্ধ্ধতন কর্তৃপক্ষ বরাবরে আহব্বান জানান এলাকাবাসী।


