ওসমানীনগরে মিনিবাসে হামলা, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৭২১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে মিনিবাসে লাকী বেগম বহিনীর অতর্কিত হামলার জেরে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে বাস চালকরা। এতে যাত্রী সাধারণ ভোগান্তিনে পড়েন। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
যানা যায়, রবিবার বিকাল ৪টার সময় উপজেলার গোয়ালাবাজারে এ ঘটনা ঘটে। সকালের দিকে লাকি বেগমের সাথে চালকের কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে লাকি বেগম তার স্বামীসহ ৫/৬ জনকে নিয়ে এ হামলা চালায়। শ্রমিক ও উপস্থিত সাধারণ জনগণ বিষয়টি বুঝার আগেই লাকি বেগম ও তার সহযোগিরা স্থান ত্যাগ করে।
আরো জানা যায়, শেরপুর থেকে ছেড়ে আসা মিনিবাস (সিলেট-জ-১১-০০০৫) গোয়ালাবাজারে পৌঁছা মাত্র লাকি বেগম ও তার স্বামী এবং সাথে আরো ৫/৬ জন চালক অসিম এর উপর অতর্কিত হামলা চালয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
এ ব্যাপারে এসআই সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে গাড়ি চলাচলে স্বাভাবিক করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


