ছাত্রদল নেতা কাইয়ূমের বাড়িতে পুলিশি তাল্লাশির নিন্দা জানিয়েছেন ইলিয়াসপত্নী লুনা
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:৫০ অপরাহ্ণ | সংবাদটি ১৩৩১ বার পঠিত
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা এক বিবৃতিতে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, জেলা ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুমের বাড়ীতে হয়রাণীর উদ্দেশ্যে পুলিশী তল্লাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি এক বিবৃতিতে বলেন, হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে বিএনপি, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে হয়রাণী, গ্রেফতার, নির্যাতন করা হচ্ছে। গণতন্ত্র বাক ও ব্যক্তিস্বাধীনতার উপর আঘাত করে কোন স্বৈরাচারী ঠিকে থাকতে পারেনি, বর্তমান মতাসীনরাও পারবেনা ইনশাআল্লাহ। তিনি অবিলম্বে ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি মূলক আচরণ বন্ধ করার দাবী জানান। বিজ্ঞপ্তি


