জগন্নাথপুরে চালকদের সংঘর্ষে আহত ৫, গাড়ি ভাংচুর
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৯৩১ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: জগন্নাথপুরে মিনিবাস ও এইচ পাওয়ার গাড়ির চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় যাত্রীসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় জগন্নাথপুর পৌর শহরের মাদ্রাসা পয়েন্ট নামক স্থানে এঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম জানাযায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানাগেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর গামী একটি যাত্রীবাহী মিনিবাস স্থানীয় মাদ্রাসা পয়েন্টে আসলে যানজট সরানো নিয়ে মিনিবাস চালক জাহাঙ্গীর মিয়া ও এইচ পাওয়ার গাড়ির চালক রাজন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় মিনিবাস চালক জাহাঙ্গীর মিয়াসহ বাসের ৩ নারী ও ১ পুরুষ যাত্রীসহ ৫ জন হন। এ সময় প্রতিপক্ষের হামলায় মিনিবাস ভাংচুরের ঘটনায় প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে বলে মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রেজন মিয়া জানিয়েছেন। অটোরিকশা শ্রমিক সমিতির নেতারা জানান, ঘটনাটি আপোষে নিস্পত্তির চেষ্টা চলছে।


