জগন্নাথপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৪২ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন প্রমুখ।


