জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবে কোরআন শরীফ প্রদান
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৯১ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: আর্ন্তজাতিক ইসলামিক সংগঠন মাদিনাতুল খাইরী আল ইসলামী নামের একটি সংগঠনের চেয়ারম্যান মাওলানা ফয়েজ আহমদের উদ্যোগে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিকভাবে মাওলানা ফয়েজ আহমদ প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেন। এ সময় শাহজালাল জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, শাহিন মিয়া, সাংবাদিক আব্দুল হাই, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সদস্য আলী আছগর ইমন, এমডি মুন্নাসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মাওলানা ফয়েজ আহমদ বলেন, আমাদের সংগঠন শিক্ষা, স্বাস্থ্য ও আর্ত মানবতার সেবায় বিশ্বব্যাপী কাজ করছে। আমরা পবিত্র কোরআন শরীফের মর্যাদা বুঝার জন্য ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে কোরআন শরীফ বিতরণ করছি।


