জানাইয়া যুব কল্যাণ পরিষদের ইসলামী মহাসম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ১০১১ বার পঠিত
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফচ্ছিরে কুরআন মাওলানা রশীদুর রহমান ফারুক বলেছেন, আখেরাতে মুক্তি পেতে হলে আল¬াহর ও রাসুলের প্রদত্ত পথে চলতে হবে। শান্তি ধর্ম ইসলাম প্রচারে এদেশে যুগে যুগে পীল আউলিয়াদের আগমণ ঘটেছে। যাদের পরশে খোদায়ী বিধান জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। আল¬াহর পথে তোমাদের জীবন পরিচালনা করা মুমিনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত্। ব্যক্তি জীবন আলোকিত হওয়ার পাশাপাশি গোটা সমাজ আলোকিত হয়ে যাবে। তিনি সুন্দর সমাজ বিনিমার্ণে কুরআনের আইন ও রাসুলের তরিকাকে মেনে চলতে সকলের প্রতি আহবান জানান।
তিনি শনিবার জানাইয়া যুব কল্যাণ পরিষদ আয়োজিত ৬ষ্ট বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। হাজী মোবাশ্বির আলী ও মাওলানা আব্দুল হক এর সভাপতিত্বে ও মাওলানা শামসুল ইসলাম এর পরিচালনায় প্রধান আকর্ষন হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন মাওলানা মঞ্জুর রশীদ আমিনী, মাওলানা আবদুল মুমিন, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান। বিজ্ঞপ্তি


