দৌলতপুরে মাটিজুড়া সংকলনের প্রকাশনা
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:২৩ অপরাহ্ণ | সংবাদটি ৮১৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকার পাস্ববর্তি নদী মাটিজুড়া নামে সংকলনের প্রকাশনা অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ২টায় ইউপি পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট মুরব্বী মশাইদ আলীর সভাপতিত্বে ও আনছার আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স সেন্টাল কলেজের অধধ্যক্ষ কবি কামাল আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, ডা. বিভাংশু গুণ বিভু, এইচ এম আরশ আলী,হাজী আরিফ উল্ল্যা সিতাব,কবি নিলুফা ইয়াছমিন নিলু, সাংবাদিক এনামুল হক মামুন, সংগঠক আবদুল আজিজ, ওয়াহাব আলী, দৌলতপুর ইউপি যুবলীগের সভাপতি দবির মিয়া, সমাজসেবক হিরণ মিয়া,ছড়াকার নিরঞ্জন মনি বিশ্বাস, আবদুল হান্নান, কিল্টন দেব রিগ্যান, কুতুব উদ্দিন, বিলাল আহমদ, সাবির উদ্দিন, মখবুল হোসেন।
এদিকে, সিলেট জেলা শিশু কিশোর মেলা সংগঠনের সদস্য নির্বাচিত হওয়ায় ডা.বিভাংশু গুণ বিবু এবং উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট সভাপতি নির্বাচিত হওয়ায় এইচ এম আরশ আলীকে ক্রেষ্ট প্রদান করা হয়।


