দৌলতপুর আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মহাসম্মেলন রবিবার
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:১০ অপরাহ্ণ | সংবাদটি ৭০০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সুন্নী মহাসম্মেলন আগামী রবিবার বেলা ২টায় দৌলতপুর পশ্চিম পাড়া অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব হযরত মাওলানা গাজী এম.এ মান্নান জিহাদী। প্রধার বক্তার হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাসুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব হযরত মাওলানা শরীফ উদ্দিন নূরী, হযরত মাওলানা আবদুল হাই, হযরত মাওলানা ক্বারী জহিরুল ইসলাম, হযরত মাওলানা মুক্তার হোসেন, হযরত মাওলানা হাফিজ আবদুল আজিজ। মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন আলহাজ্ব মো: ইউনুছ মিয়া ও আলহাজ্ব মো: মখলিচুর রহমান।
এতে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহাসম্মেলন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।


