নিখোঁজ এম. ইলিয়াসের পক্ষে সিলেট জেলার জাসাসের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ২:০১ অপরাহ্ণ | সংবাদটি ৫৬২ বার পঠিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেটের কোটি মানুষের প্রাণ নিখোঁজ জননেতা এম. ইলিয়াস আলীর পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা জাসাসের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসা রেজা চৌধুরী মুন, জাসাস কেন্দ্রীয় সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা জাসাসের আহবায়ক জসিম উদ্দিন, সিলেট জেলা জাসাসের যুগ্ম আহবায়ক জয়নাল আহমদ রানু, সাবের আলী খান মুরাদ, এডভোকেট ফখরুজ্জামান, রফিকুল বারী রুমান, রায়হান এইচ খান। সিলেট জেলা জাসাসের সিনিয়র সদস্য লিটন রশিদ, হারুনুর রশিদ, সি.এম আরিফ, সিরাজুল ইসলাম, শামীম আহমদ, বিশু দেব প্রমুখ। -বিজ্ঞপ্তি


