পুত্রসন্তানের বাবা হলেন তামিম ইকবাল
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৩:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ৮৬৯ বার পঠিত
নিউজ ডেস্ক:: পুত্রসন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে দেওয়া এক স্ট্যাটাসে তামিম এ খবর জানিয়েছেন।
তামিম বলেন, আমাদের ছোট্ট খুশির উপহার এসেছে! সর্বশক্তিমানের দয়ায়, আমরা আজ সকালে একটি ছেলে সন্তান পেয়েছি। ছেলে-মা দুজনই ভালো আছে। চিকিৎসকরা শিশুকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন। আমাদের জন্য দোয়া করবেন।
সামাজিক যোগাযোগের আরেক মাধ্যম টুইটারে দেওয়া স্ট্যাটাসে তামিম বলেন, আলহামদুলিল্লাহ, আমরা আজ সকালে ছেলে সন্তান উপহার পেয়েছি। আমাদের জন্য দোয়া করবেন। তামিমের সন্তান হচ্ছে- এমন খবরে বেশ কিছুদিন ধরে সরগরম ছিল গণমাধ্যম। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছুটি নিয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে দেশে ফেরেন তামিম। একই কারণে জাতীয় দল থেকে ছুটি দেওয়া হয় তামিমকে।


