বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বিশ্বনাথ উপজেলা কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বিশ্বনাথ উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা শাখার সভাপতি ফয়ছল আহমদ ও সাধারণ সম্পাদক পিংকু ধর বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এ কমিটির অনুমোদন দেন। বিশ্বনাথ উপজেলা কমিটি গঠনে প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন মহব্বত আলী জাহান।
গঠিত কমিটির সভাপতি হিসেবে বদরুল ইসলাম মহসিন ও সাধারণ সম্পাদক হিসেবে রাসেল আহমদকে দায়িত্ব দেয়া হয়েছে।
৩৮ সদস্যবিশিষ্ট ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে তাজুল ইসলাম, আহমদ আলী, আরব শাহ, আনছার আলী, ফয়েজ আহমদ যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ফজলুর রহমান (শিপন), জাকির হোসেন, আলী হায়দার মিছির, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম চৌধুরী শিপু, প্রচার সম্পাদক লিটন মিয়া, প্রকাশনা সম্পাদক শংকর বিহারী দাস, দপ্তর সম্পাদক আব্দুস শহীদ সেবুল, অর্থ সম্পাদক সাহেদ আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহাব উদ্দিন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক লিটন দে, তথ্য ও গবেষনা সম্পাদক রাশেদ মিয়া, সমাজকল্যান সম্পাদক মিয়াদ আহমদ, ক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক মোহাম্মদ আলী ও চারুকলা সম্পাদক আতিকুর রহমান মিরাজীকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গঠিত কমিটির সদস্যরা হলেন- ডা. বিভাংশু গুণ বিভু, শাহ সিরাজ আলী, জিয়াউর রহমান জিয়া, জুয়েল আহমদ, ছালিক মিয়া, জামাল উদ্দিন, হারুন আহমদ, আবুল কালাম আজাদ, খছরুজ্জামান, আলা উদ্দিন, সুহেল খান, মোস্তাক আহমদ রুবেল, মুহিন আহমদ নেপুর, মোঃ রায়হান আহমদ, নুরুল ইসলাম, আব্দুল জলিল, আহমদ আলী।


