বিমানবন্দরে প্রবাসী দাদুভাই ছইল মিয়া সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৫:১৩ অপরাহ্ণ | সংবাদটি ১৩২০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী দাদুভাই ছইল মিয়া’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ছইল মিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মঙ্গলবার দুপুরে ‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র উদ্যোগে ওই সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা শেখ কবিরুল ইসলাম কবির, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী দাদুভাই ছইল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দে, বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেল, জাতীয় পার্টি নেতা পিয়ার মাহমুদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাহফুজুর রহমান দুলু, এলাকার মুরব্বী সাঈফ উদ্দিন গেদা মিয়া, আবদুল মতিন, সুন্দর আলী, আয়াজ মিয়া, তাজ উল্লাহ, ফাউন্ডেশনের সদস্য হাসানুর রহমান, ফরিদ মিয়া, জয়নাল আবেদীন, রুহুল আমীন, কুতুব উদ্দিন প্রমুখ।


