বিশ্বনাথে অগ্রপথিক পাঠাগারে সদস্য কামরুল সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ১১৭৫ বার পঠিত
বিশ্বনাথ অগ্রপথিক পাঠাগারের নির্বাহী সদস্য কামরুল আবেদীনের যুক্তরাজ্য গমন উপলক্ষে পাঠাগার প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
পাঠাগারের সভাপতি মাও. আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেগের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক আলী আনহার শাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক এটিএম আব্বাস, দৈনিক মানবজমিন ও শ্যামল সিলেট’র বিশ্বনাথ প্রতিনিধি আক্তার আহমদ শাহেদ। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন কামরুল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের সহ-সভাপতি ইমাদ উদ্দিন দয়াল, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক নূর মিয়া, সহ-প্রচার সম্পাদক জাহেদ আহমদ, অফিস সম্পাদক লুতফুর রহমান, সদস্য জাহাঙ্গীর, কামরুল ইসলাম। বিজ্ঞপ্তি


