বিশ্বনাথে অনুর্ধ্ব-২১ ফুটবল টুর্নামেন্টে সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:৫০ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে মোহামেডাম স্পোটিং ক্লাব আয়োজিত অনুর্ধ্ব-২১ ফুটবল টুর্নামেন্ট শনিবার টুর্নামেন্ট স্থানীয় পশ্চিম চানসির কাপন গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠক ফারুক মিয়ার সভাপতিত্বে ও সায়েখ মিয়ার পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউপির সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরব্বী সাহেদ মিয়া, মছদ্দর আলী, যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম আজাদ। ফাইনাল খেলায় মোহামেডাম স্পোটিং ক্লাবকে হারিয়ে ওরা এগারোজন গোয়ালগাঁও স্পোটিং ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।


