বিশ্বনাথে আলী-রাজ এগ্রোফার্ম উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৫:২৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৩২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে আলী-রাজ এগ্রোফার্ম উদ্বোধন ও গোয়াহরি লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার ফজরের নামাজ শেষে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে ওই মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন করা হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী এবং আলী-রাজ এগ্রোফার্ম উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি আলহাজ্ব পংকি খান। সোমবার বিকেলে গোয়াহরি গ্রামের হাওরে নামফলক উন্মোচনের মাধ্যমে আলী-রাজ এগ্রোফার্ম’র উদ্বোধন করেন আলহাজ্ব পংকি খান।
আলী-রাজ এগ্রোফার্মের সত্তাধীকারী যুক্তরাজ্য প্রবাসী আলী হোসেনের সভাপতিত্বে ও কামাল আহমদের উপস্থাপনায় আলী-রাজ এগ্রোফার্মের উদ্বাধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাবেক কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, আ’লীগ নেতা সৌদী আরব প্রবাসী নুরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আহমদ আলী, উপজেলা আ’লীগ নেতা হাজী আব্দুল মতিন, আসাব উদ্দিন, আবুল কাহার, দৌলতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া, গোয়াহরি লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা একেএম লুৎফুর রহমান।


