বিশ্বনাথে ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৬:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৫৯৬ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউপি জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে শনিবার বিকেলে স্থানীয় পনাউল্লা বাজারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জাপা নেতা মর্তুজ আলী মেম্বারের সভাপতিত্বে ও ইলাছ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা জাপার সম্বনয়ক কমিটির সদস্য ও অলংকারি ইউপি জাপার সাধারণ সম্পাদক আবদুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, রামপাশা ইউপি জাপার আহবায়ক আঙ্গুর আলী,জাপা নেতা সেবুল আহমদ। বক্তব্য রাখেন আলী হোসেন, বাবুল মিয়া, হারিছ আলী, মুক্তাদির আলী, খছরু মিয়া।
উপস্থিত ছিলেন, সাজ্জাদুর রহমান, আশিক আলী, স্বপন মিয়া, আবদুল মানিক, রইছ আলী, তৈমুছ আলী, আমির আলী, আপ্তাব আলী, শাহিন মিয়া, কুতুব উদ্দিন, চেরাগ আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আসন্ন ইউপি নির্বাচনে লাঙ্গন প্রতিকে ভোট দিয়ে জাপা প্রার্থীকে বিজয়ী করতে হবে। অলংকারি ইউনিয়নের নেতাকর্মীকে প্রত্যেক ঘরে ঘরে জাপার স্লোগান তুলতে হবে এবং পল্লী বন্ধু এরশাদের হাতে কে আরও শক্তিশালী করতে হবে। আগামী সপ্তাহে সম্মেলনে তারিখ ঘোষনা করা হবে।বিজ্ঞপ্তি


