বিশ্বনাথে একাধিক ডাকাতি মামলার আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১৩৮২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে একাধিক ডাকাতি মামলার আসামি আঙ্গুর আলী (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার সত্রিশ রমজানপুর গ্রামের সাদেক আলী ওরফে পখা ছিদ্দেক। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় উপজেলার আমতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি আবদুল হাই ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে বিশ্বনাথ থানার এস আই সুমন চন্দ্র সরকার, কল্লোল, হাবিবুল্লাহ, এএসআই নূরুল ইসলাম নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আঙ্গুর আলী কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে তিনি (ওসি) ডেইলি বিশ্বনাথ ডটকমকে জানান।


