বিশ্বনাথে চাষীদের মধ্যে তিল বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৫০৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার :বিশ্বনাথে চাষীদের মধ্যে তিল বীজ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার লামাকাজি ইউনিয়নে সৎপুর ও সাঙ্গিরাই গ্রামের ৬০ জন কৃষকের মধ্যে ওই বীজ বিতরণ করা হয়। উপজেলা পরিষদের অর্থায়নে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।
আনুষ্ঠানিকভাবে তিল বীজ বিতরণ করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আলী নূর রহমান, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যাদব আচার্য্য, নূরুন্নবী, জিয়াউর রহমান, কৃষক আব্দুল মনাফ, বাবুল মিয়া, জামাল মিয়া, রহিম খান, আব্দুল রুপ, সিরাজউদ্দিনপ্রমুখ।


