বিশ্বনাথে ছাত্রদল নেতা সাজ্জাদের চাচার দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৯৩০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউপি ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতা আমিনুর রহমান সাজ্জাদের চাচা সমাজসেবক, প্রবাসী হাজী আবদুল মানিক গত সোমবার ইন্তেকাল করেন। (ইন্নাল্লি—রাজিউন) মৃত্যুকালে তার বয়স ছিল (৬৫)। তিনি ৩ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। বুধবার বাদ যোহর মরহুমের গ্রামে বাড়ি উপজেলার ধলীপাটলী দেওকলস গ্রামে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, আ.লীগ নেতা আবুল কালাম জুয়েল, যুবদল নেতা ছাদেক আলী, দবির মিয়া, সাজ্জাদ আহমদ শিবলী, মো.শাহজাহান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আবদুল মালিক সুমন, ছাত্রদলের সদস্য খালেদ আহমদ, ছাত্রদল নেতা আমির হামজা, জাকারিয়া, জুনু আহমদ, রুবেল আহমদ, সামাদ আহমদসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ। মরহুমের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।


