বিশ্বনাথে নরশিংপুরে ইসলামী মহা সম্মেলন বুধবার
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৮৪৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে উপজেলার নরশিংপুর আল-মদিনা ইসলামী সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে ৪র্থ বার্ষিক ঈসালে সাওয়াব উপলক্ষে ‘ইসলামী মহা সম্মেলন’ ১৭ ফেব্রুয়ারী বুধবার অনুষ্ঠিত হবে। নরশিংপুর সাজ্জাদুর রহমান প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত মহা সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বয়ান (তাফসির) পেশ করবেন হযরত মাওঃ আবু ছুফিয়ান খান আবেদী আল কাদরী (চাঁদপুর)।
বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা নু’মান আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বয়ান (তাফসির) পেশ করবেন আলহাজ্ব হযরত মাওঃ মাহবুবুর রহমান সালেহী (ঢাকা), প্রধান বক্তা হিসেবে বয়ান (তাফসির) পেশ করবেন হযরত মাওঃ আল-আমীন হোসাইনী (ঢাকা), প্রধান আকর্ষণ হিসেবে বয়ান (তাফসির) পেশ করবেন হাফিজ ক্বারী মোঃ মেহেদী হাসান বুলবুলি (কুমিল্লা)’সহ আরোও অনেকেই উক্ত ইসলামী মহা সম্মেলন বয়ান (তাফসির) পেশ করবেন। এতে ধর্ম প্রাণ মুসল্লীদের উপস্থিতি ও সার্বিক সহযোগীতা কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।


