বিশ্বনাথে প্রতিপক্ষের গাছ কেটে নেয়ার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৯০৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে আদালতে মামলা চলাকালীন অবস্থায় বাদী পক্ষের মৌরসী (পৈত্রিক) জায়গা থেকে বিবাদীরা গাছ কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার অলংকারী ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের আবদুল মালিক’র বাড়িতে সম্প্রতি গাছ কেটে নেয়ার ঘটনাটি ঘটে।
স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফসলাদি-গাছপালা ও বাঁশ চুরি করে নেওয়ার অভিযোগে ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারী শেখেরগাঁও গ্রামের আবদুল মালিক বাদি হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৯। তাতে অভিযুক্ত করা হয়েছিল একই গ্রামের ক্বারী আলা উদ্দিনের পূত্র তাজুল ইসলাম, নাজমুল ইসলাম, সহিদুল ইসলাম, জাকারিয়া ইসলাম, মৃত আবদুল হামিদের পুত্র রুপালী মিয়া, মৃত ইন্তাজ আলীর পুত্র কবির উদ্দিন। ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ম আদালত অভিযুক্তদেরকে খালাস প্রদান করেন। চলতি বছরের ১৪ জানুয়ারী আবদুল মালিক সেই রায়ের বিরুদ্ধে সিলেট দায়রা জজ আদালতে আপিল করেন। যার নং ২২/১৬।
আবদুল মালিক বলেন, আদালতে আপিল চলাকালীন অবস্থায় অভিযুক্তরা আমার পৈত্রিক জায়গায় থাকা অনেক দিনের পুরানো গাছ জোরপূর্বক ভাবে কেটে নিয়েছে।
নিজেদের উপর উত্তাপিত অভিযোগ মিথ্যা দাবি করে সহিদুল ইসলাম বলেন, মামলার রায়ে আমরা খালাস পেয়েছি। আমাদের পৈত্রিক জায়গায় থাকা গাছ আমরা কেটেছি। পরবর্তিতে পুলিশের সাহায্যে আমাদের কাছ থেকে জোরপূর্বক সেই কাটা গাছ নিয়ে গেছে ওরা (মালিক গং)।


