বিশ্বনাথে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নব-গঠিত কমিটির পরিচিত সভা
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৮১৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নব-গঠিত কমিটির পরিচিত ও আলোচনা সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বিশ্বনাথ শাখার সভাপতি বদরুল ইসলাম মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি ও বিশ্বনাথ সদর ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, সংগঠনের সদস্য ডা: বিভাংশু গুণ বিভু, জুয়েল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি তাজুল ইসলাম, আহমদ আলী, আনছার আলী, ফয়েজ আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফজলুর রহমান (শিপন), সাংগঠনিক সম্পাদক বদরুল আলম চৌধুরী শিপু, দপ্তর সম্পাদক আবদুস শহিদ সেবুল, প্রচার সম্পাদক লিটন দে, সমাজ কল্যাণ সম্পাদক মিয়াদ আহমদ, ক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক মোহাম্মদ আলী, চারুকলা সম্পাদক আতিকুর রহমান মিরাজী, সদস্য হারুন আহমদ, ছালিক মিয়া, মোরাদ মিয়া, খছরুজ্জামান, নুরুল ইসলাম, জুবেল আহমদ শিপু, বকুল মিয়া, মাহফুজ আহমদ, দুলাল মিয়া, আলা উদ্দিন খান, আবুল কালাম আজাদ প্রমুখ।
এদিকে, নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।


