বিশ্বনাথে ‘বাল্য বিবাহ ও যৌতুক’ প্রতিরোধে সভা
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৩:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৬৩৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে থানা পুলিশ উদ্যোগে উপজেলার বিশ্বনাথ ডিগ্রি কলেজে ‘বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ’ বিষয়ক সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবদুল হাই।
কলেজের সহকারি অধ্যাপক মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে ও থানার এসআই হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সহকারি অধ্যাপক উম্মে শেফা, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ডেইলি বিশ্বনাথ ডটকমের সম্পাদক মোহাম্মদ আলী শিপন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান, কলেজের সহকারি অধ্যাপক অনবীর রায়,আবদুস শহিদ, অঞ্জু আর্চায্য।
এসময় উপস্থিত ছিলেন থানার এস আই কল্লোল, তোফাজ্জুল হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, বর্তমান সদস্য নূর উদ্দিন, সাংবাদিক আক্তার আহমদ সাহেদ, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক। এতে পুলিশ ও কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, সুন্দর সমাজ বিনির্মানের জন্য আজকের শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। সমাজে সু-শিক্ষার হার বাড়লে বাল্য বিবাহ, যৌতুক প্রথাসহ সকল প্রকার অপরাধ প্রবনতা দূর হয়ে যাবে। জাতির উন্নয়নের জন্য নারীদেরকে অগ্রাধিকার প্রদান করে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে আমাদের।


