বিশ্বনাথে শিল্পপতি সুনু মিয়া সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১৯৭৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার :বিশ্বনাথে বিশিষ্ট শিল্পপতি, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মো. সুনু মিয়া ও খছরু মিয়াকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন পঞ্চগ্রাম সমাজ কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার রাতে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. সুনু মিয়া বলেছেন, সমাজের উন্নয়নে কাজ করতে চাই। জন্ম মাটির টানে প্রবাসে বসে থাকতে পারিনা। মাটির টানে বারবার দেশে আসি। তিনি বলেন, আজ যারা এই সংগঠনের হয়ে কাজ করছেন তারা একদিন এলাকার মডেল হয়ে দৃষ্টান্ত স্থাপন করবে।
পঞ্চগ্রাম সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. মছব্বির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মধু মিয়া এবং প্রচার সম্পাদক জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মো. খছরু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. ছয়ফুল হক, সমাজসেবক আরশ আলী মেম্বার, নছির মিয়া, জিতু মিয়া, আব্দুন নূর, মোক্তাদির আলী, ফারুক মিয়া, মাওলানা আবু সাঈদ রাউফী, শিক্ষানুরাগী আশিক আলী, সিতার মিয়া, পাক্ষিক বিশ্বনাথ বার্তা সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগ্রাম সমাজ কল্যাণ পরিষদের পক্ষে মো. আব্দুল আহাদ, জলিল মিয়া, মনির মিয়া ময়নুল, ফিরোজ মিয়া, শিপন মিয়া, রুহেল মিয়া, ফজল মিয়া, সজ্জাদ মিয়া, কামাল মিয়া, আয়না মিয়া, হেলালউদ্দিন, আব্দুর রুপ, রুবেল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে শিল্পপতি সুনু মিয়া ১ লাখ ও যুক্তরাজ্য প্রবাসী খছরু মিয়া ২০ হাজার টাকা পঞ্চগ্রাম সমাজ কল্যাণ পরিষদে অনুদান প্রদানের আশ্বাস দেন।|


