বিশ্বনাথে স্কুল ভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৭৬৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বিশ্বনাথ উপজেলার ‘ইসরাইল আলী হেল্থ সেন্টার’ প্রাঙ্গনে স্কুল ভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। নেছার আলী লিলু ও ইয়াওর আলী রুনু সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বুধবার দুপুরে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দশঘর এন ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠক সুজা মিয়া।
রাজনীতিবিদ সমছু মিয়ার সভাপতিত্বে ও সংগঠক মুহিত চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনীতিবিদ আবদুল মান্নান, দেমাসাধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন, মান্ধারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান উদ্দিন আহমদ, সংগঠক জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরাইল আলী হেল্থ সেন্টার’র চিকিৎসক ইব্রাহিম খলিল, শিক্ষক শফিক উল্লাহ, সংগঠক আমির আলী, সালা উদ্দিন, আজেফর আলী, সাব্বির আহমদ দুলা, রাহেল আহমদ, দবির মিয়া, সাব্বির মিয়া প্রমুখ।


