বিশ্বনাথে ১ম কদর উদ্দিন ক্রিকেট টুর্নামেন্টের ৩য় রাউন্ডের খেলা রবিবার
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে দৌলতপুর গ্রামে ১ম কদর উদ্দিন ক্রিকেট টুর্নামেন্টের ৩য় রাউন্ডের খেলা আগামীকাল রবিবার থেকে শুরু হবে। এতে ৬টি দল অংশগ্রহন করবে। তারা হলেন জগদ্বিশপুর স্পোটিং ক্লাব, ধন মিয়া স্পোটিং ক্লাব, ধীতপুর স্পোটিং ক্লাব, প্রতিভা স্পোটিং ক্লাব, এ.ডি দশপাইকা স্পোটিং ক্লাব, দশঘর স্পোটিং ক্লাব। তবে লটারীর মাধ্যমে ধন মিয়া স্পোটিং ক্লাব কোয়াটার ফাইনালে উর্ত্তীন হয়। রবিবার বিকেলে জগদ্বিশপুর স্পোটিং ক্লাব বনাম এ.ডি দশপাইকা স্পোটিং ক্লাব, সোমবার ধীতপুর বনাম প্রতিভা স্পোটিং ক্লাব অনুষ্ঠিত হবে। এতে ক্রীড়াপ্রেমীদের খেলা উপভোগ করার জন্য আহবান জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি রুহেল আহমদ কালু।


