বিশ্বনাথে ১ম রফিক মিয়া আমন্ত্রনমূলক ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৬:৫১ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দক্ষিণ মিরেরচর গ্রামের পশ্চিমের মাঠে প্রগতি স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘১ম রফিক মিয়া আমন্ত্রনমূলক ক্রিকেট টুর্নামেন্ট’ শনিবার বিকেলে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় মিলেনিয়াম স্পোটিং ক্লাব (সমসপুর)’কে ৫৮ রানের ব্যবধানে হারিয়ে প্রগতি স্পোটিং ক্লাব (দক্ষিণ মিরেরচর) চ্যাম্পিয়ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্টের প্রবর্তক ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রফিক মিয়া। দক্ষিণ মিরেরচর গ্রামের প্রবীন মুরব্বী আবদুন নূরের সভাপতি সভাপতিত্বে ও সংগঠক লায়েক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণে বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, প্রবাসী সেরওয়ান আহমদ, গ্রামের মুরব্বী আবদুল হাসিম, আলতাব আলী, ইছাক আলী, সংগঠক মঈনুল ইসলাম, জাকির হোসেন, জাহেদ আহমদ, রাসেল আহমদ, জাহাঙ্গীর আলম। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন প্রগতি স্পোটিং ক্লাবের আহসান আহমদ।


