বিশ্বনাথে ৩ দিনব্যাপি অন্তর্ধান মহোৎসব ২১ ফেব্রুয়ারি থেকে
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৬১১ বার পঠিত
অন্তর্ধান উৎসব উদযাপন কমিটি প্রতিবছরের ন্যায় এ উৎসবের আয়োজন করে। এ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে, প্রথমদিন ২১ ফেব্রুয়ারি সকাল ৯ টায় কালাচাঁদের অর্চ্চনা, দুপুর ১২টায় কীর্থন পরিক্রমা ও ভোগরাগ, বিকেল ৪ টায় শ্রীমদ্ভভগ্দ্গীতা পাঠ, সন্ধ্যা ৬টায় চৈতন্য চরিতামৃত পাঠ, রাত ৮ টায় মহোৎসবের মঙ্গলঘঠ স্থাপন, রাত সোয়া ৮ টায় মহোৎসবের শুভ অধিবাস।
২২ ফেব্রুয়ারি ব্রাহ্মমুহুর্ত থেকে নাম ও লীলা কীর্তন শুভারম্ভ। এ দিনের অনূষ্টানসুচীর মধ্যে রয়েছে দুপর ১২টায় ভোগ আরতি দর্শন,দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরন।
২৩ ফেব্রুয়ারি সকাল ৮ টায় নাম ও লীলা সংকীর্ত্তন সমর্পন (পূর্ণা)।
উৎসবে যোগদানের জন্য সনাতনধর্মের সকলকে আমন্ত্রন জানিয়েছেন অন্তর্ধান উৎসব উদযাপন কমিটির পক্ষে সভাপতি প্রহলাদ চন্দ দেব এডভোকেট ও সাধারন সম্পাদক শ্রী মানিক লাল দে।


