বিশ্বনাথে ৫ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে সড়কের সংস্কার কাজের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ১০২০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস ও বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের প্রায় ১৬ কিঃমিঃ সড়কে ৫ কোটি ১২ লাখ টাকা ব্যায়ে শুক্রবার বিকেলে সংস্কার কাজের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ২-আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী, যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম লালু, মনোহর আলী, জয়নাল আবেদিন, সালেহ আহমদ তোতা, সুমন আহমদ সুনন, ফিরোজ আলী, ইব্রাহিম আলী, জাপা নেতা নাজমুল ইসলাম চৌধুরী, ফেরদৌস আহমদ, নূরুল হক, মকবুল আলী, আখদ্দুছ আলী, সেচ্ছাসেবক পার্টি নেতা আলা উদ্দিন, গোলাম জবদানী, সেলিম মিয়া, হুসিয়ার আলী, বাবুল মিয়া, সাজ্জাদ মিয়া, রুহেল মিয়া, সাহাব উদ্দিন,দুলাল মিয়া, আছমত আলী, নারন মিয়া, মনির আহমদ, জুয়েদ আহমদ, মুসা মিয়া, তরুণ পার্টির নেতা সুহেল তাজ, সাইদুল ইসলাম, মাওলানা আবদুল রকিব, আবদুল মতিন।


