যুক্তরাজ্য প্রবাসী দক্ষিন সুরমার জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনমিলনী প্রস্তুতি কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১২:০৬ অপরাহ্ণ | সংবাদটি ১১৩১ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:: দক্ষিন সুরমার লালাবাজার ইউনিয়নের জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর যুক্তরাজ্য বসবাসরত প্রাক্তন সকল শিক্ষার্থীদের নিয়ে পুন:মিলনী অনুষ্টান সফল করার লক্ষে আয়োজন কমিটির প্রথম সভা গত ৮ই ফেব্রুয়ারী রোজ সোমবার ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। আয়োজন কমিটির আহবায়ক আব্দুল জলিল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: এনামুল হক এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন মো: আশরাফুল হক খান(রুমান)।
অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ও বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন জনাব আলী আহসান খান(দিপু), তহুর আলী, মকসুদ রহমান, আব্দুছ ছালাম, আব্দুস শহীদ, মোস্তফা কামাল, হোসেন খান,এম এ আলী,ইসমাইল হোসেন(লিটন),মো:দৌলত হোসেন,মিছবাহুল বারী,নাসির উদ্দিন খান(সেবুল),মো:ইলিয়াছ আলী ও ওবায়দুর রহমান(জুহেদ) প্রমুখ.
সভার বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার মধ্যে আগামী গ্রীস্মকালীন ছুটির সময় সুবিদামত যেকোনো এক সপ্তাহে পুন:মিলনী অনুষ্টান আয়োজন এবং এ লক্ষে এখন থেকে ইউকের বিভিন্ন শহরে অবস্থানরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফরম বিতরণ করে তা পূরণ শেষে সংগ্রহ করা এবং অনুষ্টান সফল করার লক্ষে বাজেট সহ কয়েকটি পরিচালনা উপকমিটি গঠন করা হয়.পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এক নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়.


