শফিক চৌধুরী দেশে ফিরছেন বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:২১ অপরাহ্ণ | সংবাদটি ৫৮০ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী যুক্তরাজ্যে সফর শেষে কাল বৃহস্পতিবার দেশে ফিরবেন। লন্ডন থেকে ছেড়ে আসা ফ্লাইটে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছবেন। শফিকুর রহমান চৌধুরীকে বিমান বন্দরে সংবর্ধনা প্রদান করা হবে বলে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার ডেইলি বিশ্বনাথ ডটকমকে জানিয়েছেন।তিনি বলেন, ইতিমধ্যে আমাদের প্রিয় নেতাকে বিমান বন্দরে বরণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। বিমানবন্দরে তাকে বিশাল সংর্বধনা দেয়া হবে তিনি জানান।
উল্লেখ্য, যুক্তরাজ্য সফরকালে তিনি রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠানে যোগদান এবং সেখানকার কূটনৈতিক ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন।


